ফা র জা না ই য়া স মি ন

  • বিদায় বেলায়
  • ২০২৬-০৯-২৯ ২৩:১২:৪৩
image

আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে ,
তোমায় চেয়েও পাইনি একান্ত আমার করে। 
যে তোমাকে পেয়েছে বিশ্বাস করো ,
সে আমার মতো করে কোনদিনই তোমায় চায়নি।
সত্যি বলতে,আমার মতো করে 
তোমায় কেউ কোনদিন চাইতেই পারে না।
কারণ এই পৃথিবীতে তোমাকে একমাত্র ,
বুকে ধারণ করেছি শুধু আমিই।
আমার মতো করে কেউ কোনদিন তোমাকে ,
সৃষ্টিকর্তার কাছে দু-হাত তুলে চাইবে না।
হারিয়ে যাবো যেদিন সেদিন তুমি না খুঁজলেও,
নীল আকাশ ধূসর মেঘের ভেলা সাজাবে।
কাকগুলো গগনবিদারী চিৎকার করে কাঁদবে। 
বিদায় বেলায় বৃষ্টি হবে অঝোর ধারায়,
তারা জানতো কতটা অশ্রু ঝরেছে বেলা অবেলায়।