চাঁপাইনবাবগঞ্জে পৌনে ৭ কেজি হেরোইন সহ যুবক গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-২৯ ২০:৪১:২৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়  ষ্পেশাল রেসপন্স ব্যাটলিয়ন-৫ (এসআরবি) রাজশাহীর সদর কোম্পানীর অভিযানে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন সহ মেহেদী হাসান(৩৫) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। তিনি শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ওমরপুর হঠাৎপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ এনেছে এসআরবি। তবে  অভিযানকালে আল মামুন(৪০) নামে মেহেদীর এক সহযোগি পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে এসআরবি। জব্দ হেরোইনের মূল্য ৬ কোটি ৭৫ লক্ষ ১০ হাজার টাকা।
মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে গনমাধ্যমে এসআরবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে গোপন খবরের ভিত্তিতে মেহেদী হাসানের বসতবাড়িতে অভিযান চালানো হয়্। অভিযানে গ্রেপ্তার হয় মেহেদী হাসান। পরে তাঁর দেখিয়ে দেয়া বাড়ির সামনের খড়ি (লকড়ি) রাখার ঘরেন ভেতর থেকে ছয় কেজি সাতশত  একান্ন গ্রাম হেরোইন উদ্ধার হয়।
এসআরবি আরও জানায়,গ্রেপ্তার মেহেদী প্রাথমিক জিজ্ঞাসবাদে জানিয়েছে যে, সে ও পলাতক আল-মামুন পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন উপায়ে হেরাইন সংগ্রহ করে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। জিজ্ঞাসবাদে সে আরও জানায়,বিক্রির উদ্দেশ্যে  জব্দ হেরোইন সে নিজের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, ৬ কোটি ৭৫ লক্ষ ১০ হার্জা টাকা মূল্যের হেরাইন  উদ্বারের ঘটনায় এসআরবি মঙ্গলবার দুপুরে মামলা  থানায় দায়ের করেছে।  ওই ঘটনায় গ্রেপ্তার আসামীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।