নওগাঁর রাণীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • মোঃ রিমন আহমেদ
  • ২০২৬-০৯-২৮ ২৩:৩১:১৭
image

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে পানিতে ডুবে ফয়সাল হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার কাশেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল হোসেন ওই গ্রামের সাহিন হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল বাড়ির পাশে খেলতে গিয়ে কোনো একসময় পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানিতে দেখতে পান এবং দ্রুত উদ্ধার করেন। পরে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।