বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে সম্মাননা প্রদানের জন্য নির্বাচিত দেশের গুণী শিক্ষকদের তালিকায় স্থান পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুর রফিক।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখা থেকে প্রকাশিত ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬-এ সম্মাননা প্রদানের জন্য নির্বাচিত গুণী শিক্ষক’ তালিকায় প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শ্রেণিতে অধ্যাপক ড. মোঃ আব্দুর রফিকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিক্ষা ও গবেষণায় অবদান এবং শিক্ষকতা পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁর এই নির্বাচিত হওয়া কুয়েট পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁর এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সমগ্র কুয়েট পরিবারের মাঝে আনন্দের সঞ্চার করেছে।
অধ্যাপক ড. মোঃ আব্দুর রফিকের এই গৌরবময় স্বীকৃতিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর অব্যাহত সাফল্য, সুস্বাস্থ্য ও কর্মময় জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়েছে।
তাঁর এই সম্মাননা শিক্ষকতা, গবেষণা ও জ্ঞানচর্চায় নিয়োজিত কুয়েটের শিক্ষকসমাজকে আরও অনুপ্রাণিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে-এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।