কোম্পানীগঞ্জে শ্বশুরবাড়িতে জামাইকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৯-২৬ ২১:৩৫:৫৬
image

কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে এমরান হোসেন রনি (২৯) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ এনে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করে রনির পরিবার ও এলাকাবাসী। এমরান হোসেন রনি চর ফকিরা ইউনিয়নের চর কচ্ছপিয়া ৮ নং ওয়ার্ডের মিজানুর রহমানের নতুন বাড়ীর মৃত মিজানুর রহমানের ছেলে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, এমরান হোসেন রনির ছোট বোন আয়েশা আক্তার, চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী বিপ্লব, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন মাসুদ, চরফকিরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শিহাব উদ্দিন রিপন, চরফকিরা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন রিপন প্রমূখ।
প্রসঙ্গত, গত বুধবার(২৩ সেপ্টেম্বর) এমরান হোসেন রনির নানা শ্বশুরের বাড়ির পুকুর এর দক্ষিণ-পূর্ব পাশে বাদাম গাছের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার স্ত্রীর পরোকীয়া জেনে ফেলায় শশুর পক্ষ তাকে হত্যা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ছোট বোনের উদ্যেশ্য মুঠোফোনে তার রেখে যাওয়া একটি ভিডিও বার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।