কুয়েট শিক্ষার্থী ফাহাদ বিন আব্দুল আজিজের মৃত্যুতে ভাইস-চ্যান্সেলর এর শোক প্রকাশ

  • কুয়েট প্রতিনিধি
  • ২০২৬-০৯-২৬ ২১:৩২:৩৯
image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ফাহাদ বিন আব্দুল আজিজের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এক শোকবার্তায় তিনি বলেন, “ফাহাদ বিন আব্দুল আজিজের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন সম্ভাবনাময় শিক্ষার্থীর এভাবে অকালে চলে যাওয়া কুয়েট পরিবার ও তার সহপাঠীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যুতে আমরা একজন মেধাবী শিক্ষার্থীকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি।” উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে (২৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাহাদ বিন আব্দুল আজিজ মৃত্যুবরণ করেন।