কোম্পানীগঞ্জে এক ইউনিয়নে বিএনপির সাতচেয়ারম্যান প্রার্থীর ঐক্য শপথ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৯-২৬ ২১:২৬:৪২
image

কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি।
আসন্ন স্থানীয় নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাতিক্রমী শপথ নিয়েছেন দলটির এক ইউনিয়নের বিএনপির সাতজন মনোনয়নপ্রত্যাশী। তারা শপথ করেন, দলীয়ভাবে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম যাকে নমিনেশন প্রদান করবেন, তাঁর পক্ষেই সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে বিজয় নিশ্চিত করবেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরএলাহী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডেও গাংচিল বাজারে অনুষ্ঠিত এ ঐক্য সমাবেশে সহস্রাধিক দলীয় নেতাকর্মী ও ভোটারদের উপস্থিতিতে এ শপথ গ্রহণ করেন তাঁরা।
এসময় যৌথসভায় নেতাকর্মীদের সামনে চরএলাহী ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক শাহাব উদ্দিন, চরএলাহী ইউনিয়ন পরিষদেও প্যানেল চেয়ারম্যান মো. মুস্তাফিজ, বিএনপি নেতা আকতার হোসেন, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব আবুল বাশার, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ইস্কান্দার মির্জা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। শপথে এক সঙ্গে হাত মিলিয়ে সাত প্রার্থী একে অপরের হাত ধরে উঁচু করে প্রতিশ্রুতি ব্যক্ত করেন, তাদের মধ্যে যাকে দলীয় নমিনেশন দেয়া হবে, তাকে বিজয়ই করা হবে সবার লক্ষ্য।
জানা যায়, দীর্ঘদিন ধরে বিএনপির অভ্যন্তরে নেতৃত্বের দ্বন্দ্বে চরএলাহী ইউনিয়নে দলটি দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। একটি নেতৃত্ব দিচ্ছেন সাবেক উপজেলা বিএনপির নেতা ও চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতার ছেলে ইসমাইল ও তার ভাইয়েরা এবং অন্যটির নেতৃত্বে ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদলসহ সহযোগী সংগঠনের নেতারা।