এ ম দা দ শু ভ্র

  • অবকাশ
  • ২০২৬-০৯-২৬ ১৪:২৭:২২
image

সহজেই ভুলে যাবে—যাও
যদি আর পিছু না তাকাও
সাথে নিয়ে যাও সব স্মৃতি
বেদনা-বিধুর হোক প্রীতি
সহজেই মেনে নেবো পরিপাটি ছল,
হাসিমুখে লুকাবো না দু’চোখের জল।

অভিনয়-প্রাপ্তির এ ভাগ্যে
বলবো না কিছু—তা থাক গে
ছায়াখেলা চাঁদ আর সূর্যে
আরাধ্য প্রেম কত দূর যে
পাথরে কি গড়া মন—পাহাড়ি, অটল?
হাসিমুখে লুকাবো না দু’চোখের জল।

ফেরার পথটা আছে খোলা
দেয় যদি ও-হৃদয় দোলা
ভাবনার অবকাশ যদি পাও
নির্মল প্রেম নিরবধি চাও
সুখে-দুঃখে দিশেহারা হয়ে বিহ্বল,
হাসিমুখে লুকাবো না দু’চোখের জল।