শা মী মা রো জী

  • এক শ্রাবণী পূর্ণিমা রাত
  • ২০২৬-০৯-২৬ ১৪:০৯:০৫
image

এক শ্রাবণী পূর্ণিমা রাত আকাশটাকে ভাবছি 
‎ঝিলে শাপলা পদ্ম ফোটা জলে চাঁদের প্রতিচ্ছবি।
‎হারিয়ে যাই সেই ছোট্ট গাঁয় কাঁদায় খেলায় লুটোপুটি,
‎মেঘের রাজ‍্যে চাঁদের উঁকি আমি বিভোর একাকী
‎স্বপ্ন ভাঙে, স্বপ্ন গড়ে সারথি সাজ রূপকে,
রঙধনুর সাত রঙে আঁকি বাসর সাজাই চুপকে।
‎শ্রাবণ ডাকে ইশারায় বস পাশে স্বপ্ন গড়াই 
‎টুপটাপ বৃষ্টি ভিজে সাড়া হাওয়ায় আঁচল ওড়াই।
‎শ্রাবণ বর্ষায় ভর পোয়াতি ব্রহ্মপুত্র বেশ,
‎শুভ্র কাশফুল দুকোল ছড়াই অনুরাগের রেশ।
‎সাদা বক মাছ শিকারে টুপ করে জলে দেয় ডুব,
হতেম যদি মাছরাঙা ডুব শান্ত জলে খুব।
‎ঘাটের মাঝি মনের সুখে জারি সারি গায়।
‎স্নিগ্ধ সকাল পাখির কূজন ঘুম ভাঙে তাঁর (রব) ইশারায়।