মাত্তমডাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদে ৫০ হাজার টাকার অনুদানের চেক দিলেন জবেদা কাদের ফাউন্ডেশন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৯-২৬ ০৯:৩০:১৭
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার ফুলতলা উপজেলার গিলাতলা মাত্তমডাঙ্গা পূর্বপাড়া জামে মসজিদে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছে সামাজিক ও জনকল্যাণমূলক সংস্থা ‘জবেদা কাদের ফাউন্ডেশন’।  
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়। জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু নিজে উপস্থিত থেকে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জান মনি ও সম্মানিত খতিবের হাতে এই চেক তুলে দেন।  
অনুষ্ঠানে মসজিদ কমিটির অন্যান্য কর্মকর্তা,পরিচালনা পর্ষদের সদস্য এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন।  
মসজিদের সার্বিক উন্নয়নমূলক কাজের জন্য জবেদা কাদের ফাউন্ডেশনের এমন সময়োপযোগী ও মহতী সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা। উপস্থিত সকলে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টুর এই মানবিক ও ধর্মীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর প্রতি শুভকামনা ও আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করেন।  
নামাজ শেষে জবেদা কাদের ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টুসহ তাঁর মরহুম পিতা-মাতার রুহের মাগফেরাত ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।