পাইকড়ায় জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

  • আব্দুস সাত্তার,
  • ২০২৬-০৯-২৫ ২২:৫৮:৩১
image

 প্রতিনিধি টাঙ্গাইল:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে আবদুর রহমান স্বপনের প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে পাইকড়ার ছাতিহাটী কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে ছাতিহাটী, গোলড়া, পাইকড়া, কালোহা, হাসড়া ও বালিয়াটাসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ছাতিহাটী কলেজ মাঠে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে আবদুর রহমান স্বপন তাঁর নির্বাচনী পরিকল্পনা ও ইউনিয়নের উন্নয়ন ভাবনা তুলে ধরে বক্তব্য দেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা শোভাযাত্রায় অংশ নেন।