কোম্পানীগঞ্জ ইসলামী আন্দোলনের সভাপতি হারুন,সেক্রেটারী সফি উল্যাহ

  • ইমাম হোসেন খাঁন:
  • ২০২৬-০৯-২৪ ২৩:০৩:৩০
image

কোম্পানীগঞ্জ নোয়াখালী।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা সম্মেলন-২০২৬ ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বসুরহাট জিরো পয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি এম এ এস হারুনের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বসুরহাট পৌরসভার সম্ভব্য মেয়র পদপ্রার্থী এইচ এম শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত থানা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক লন ইসলামী আন্দোলন বাংলাদেশের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি হিসেবে এমএএস হারুন ও সেক্রেটারি হিসেবে সফি উল্যাহর নাম ঘোষনা করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা ওমর ফারুক। ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী জেলা দক্ষিণের সেক্রেটারী হাফেজ মাওলানা কাওসার আহমাদ,ইসলামী ছাত্র আন্দলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস, ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী জেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক প্রভাষক দিদার হোসাইন, সহ-প্রচার সম্পাদক মাওলানা মোতালেব হোসাইন,ইসলামী আন্দোলন বাংলাদেশের কবিরহাট উপজেলার সভাপতি মাওলানা আবু নাছের, দাগনভূঞা উপজেলার সভাপতি মাওলানা আতিকুল্লাহ আল মামুন।
এসময় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন মুছাপুর ইউনিয়নের সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ আদনান, সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা সফি উল্যাহ, চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোশাররফ হোসাইন, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি আবদুর রহিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য মো: অলি উল্যাহ ইসলামী যুব আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি হাফেজ মাওলানা আবদুল লতিফ ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশের কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি সভাপতি  মো: নুর নবী প্রমূখ।