মানবজমিনের ফুলতলা প্রতিনিধি গাজী মাকুলের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৯-২৪ ১৬:০০:৩০
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা উপজেলা প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি'র কোষাধ্যক্ষ গাজী মাকুল উদ্দীনের পিতা বিশিষ্ট সমাজসেবক মরহুম গাজী হাবিবুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। 
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে গিলাতলা মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে বুধবার ২৩ সেপ্টেম্বর ফজরবাদ খতমে কুরআন ও মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত এবং মাগফেরাত কামনা করেন, জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু, মাদ্রাসার প্রধান উপদেষ্টা মোল্লা হারুন অর রশিদ,শেখ আব্দুল মজিদ,মাদ্রাসার কোষাধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম ,গাজী ইমলাক হোসেন,প্রধান শিক্ষাবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল লতিফ হুসাইন,সহকারী শিক্ষক হাফেজ মুহাম্মদ জুবায়ের, হাফেজ মাওলানা আব্দুস সবুর, মাওঃ মুহিবুল্লাহ, এস এম হেকমত আলী, মোল্লা মোকসেদ আলী, গাজী মোস্তাক আহমেদ, মিনা ফারুক হোসেন, মোল্লা রুহুল আমিন, শিক্ষক শেখ হেলাল হোসেন, শেখ সোহেল আজম, মোল্লা জাকির হোসেন, শেখ আহসান কবির পলাশ, গাজী কামরুজ্জামান, ফকির হুমায়ুন কবীর, গাজী আল জাবীর, কাজী মোস্তাফিজুর রহমান সহ মাদ্রাসার সকল শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সাংবাদিক মাকুলের পিতা বিশিষ্ট সমাজসেবক মরহুম গাজী হাবিবুর রহমান ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি জীবদ্দশায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাÐে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি গিলাতলা গাজীপাড়া জামে মসজিদ এবং মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার জন্য জমি দানসহ নানাবিধ উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রেখে গেছেন।