চাঁপাইনবাবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-২৪ ১৫:৩৮:৫৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে মো. আজিম (৪৬) নামে একজন কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিবগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ডের ব্গাানটুলী মহল্লার মৃত খলিলুর রহমানের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার(২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেন নি আজিম। রাতে তাঁর পরিবার খোঁজ করেও সন্ধান পায় নি। বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থাণীয় এক শিক্ষার্থী আজিমকে তাঁর বাড়ির অদূরে একটি পরিত্যক্ত বাড়ির ঘরের  ছাদের বাঁশের আড়ার (তীর) সাথে গলায় রশির ফাঁস দেয়া অবস্থায়  ঝুলতে দেখে পরিবার কে খবর দেয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন,  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ কে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যার বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রকিয়াধীণ বলেও জানান ওসি।