মোঃ ই ম ন মি জি

  • ​শরৎ সেতু
  • ২০২৬-০৯-২৪ ১৫:০৭:৪৮
image

​আমার ভিতরে এলো আমার শরৎ,
মনে রেখেছো উড়োপথ—
আমার উপরে আমি বড়ো সৎ,
মিলন সেতু মেঠোপথ এখানেই শুধু হেঁটে যায় পথ।
এই পথে ফিরেছো বুকে আমার শরৎ,
​মেঘেদের চাদরে ঢাকা দূর নীল আকাশ,
বুকে এসে লাগে আজ স্নিগ্ধ বাতাস।
চিনতে কি পারো এই চিরন্তন রূপ?
যেখানে আকাশ হয়েছে আপন ও চুপ।
চোখে চোখ রেখে খুঁজে নাও সেই খোঁজ,
যেখানে তোমার আমার স্বরূপ রোজ।
​ঝরে যাক যত জীর্ণতা অবিরত,
ফুটে উঠুক মনে ধ্রুবপদ শত শত।
এই মেঠোপথ ধরে চলি একসাথে হাত,
শরতের আলোয় ভেসে যাক রাত।