মো হা ম্ম দ আ ব দু ল কা ই য়ু ম

  • শারদ প্রাতে
  • ২০২৬-০৯-২৪ ১৫:০২:৪০
image

মেঘভাঙ্গা রোদ কাশবনে চিমটি কাটে ফুলের টোলপরা গালে,
সেইক্ষণে নবযৌবনে বাউরিবাতাসের লুকোচুরি ঢেউয়ের তালে,
শরৎ শুভ্রতায় মুগ্ধতায় ভরা এ ধরা বেদেনী মনে বেদুইন রাতে,
চাঁদের শরীর ছুঁইয়েছে চাঁদ রসিক মন পাগলা কয় কিয়াবাতে?
ঠোঁটে শিশিরস্নাত দক্ষিণ সমীকরণে লোভ হয় ভুবনে সহমরণে
ষোড়শী আকাশ এই আশ্বিনে গগনে নীলাম্বরীর জড়াজড়ি মনে
নীলাচলে বেঁধেছে মায়ার বাধনে শরৎ বেলা শুভ্র কাশের সনে!
মাধুর্য বিচ্চরিত সুখপানে পায়ে পায়ে এগুতে সুনশান শ্মশানে
জ্বলে অঙ্গার জীবন খাঁটি হয় পোড়ালে অনুশোচনার আগুনে,
মানুষের অহংকার হোক না বিলিন কায়মনে ধুলার এ জমিনে।
কে তুমি এলে গো শারদপ্রতে পদধ্বনি শুনিয়ে আগমনী গানে।
সখি যারে বেসেছি ভালো জনমে জনমে কাশফুল যে তা জানে।