চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ইউপি সদস্য গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-২৩ ২১:৫৬:৫১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর  থানায় ২০২৩ সালে দায়ের একটি হেরোইন মামলার  যাবজ্জীবন কারদন্ডপ্রাপ্ত পলাতক আসামী এবং সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য জুয়েল রানা (৩৪) কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তিনি চরবাগডাঙ্গা ফাটাপাড়া গ্রামের আমির আলীর ছেলে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুর মহল্লায় বসবাস করেন।
পুলিশ জানায়, জুয়েল রানা সদর থানা পুলিশের ২ নং তালিকাভূক্ত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে  মাদকসহ ১১টি মামলা রয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে (২৩ সেপ্টেম্বর) তাঁকে  রাজশাহী মহানগরের রাজপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস  বলেন, তালিকাভূক্ত মাদক কারবারি  ও একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসাম্যী জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, ২০২৩ সালে জুয়েল রানার বিরুদ্ধে মামলা হবার পর তিনি পলাতক হন। পলাতক অবস্থায় ২০২৫ সালের পহেলা ডিসেম্বর তাঁকে যাবজ্ঝীবন কারাদন্ড প্রদান করে চাঁপাইনবাবগঞ্জের একটি আদালত। বুধবার দুপুরে তাঁকে আদালতের মাদ্যমে কারাগারে পাঠানো হয়েছে।