চাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল সহ আন্ত:জেলা চোরচক্রের সদস্য গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-২৩ ০৯:০৬:২৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে ৬টি  চোরাই মোটরসাইকেল সহ আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য ইদুল আলী(২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ সর্দারটোলা গাইনপাড়া  গ্রামের মো. মোস্তফার ছেলে। পুলিশ জানায়,  মঙ্গলবার(২২ সেপ্টেম্বর)  ভোর রাত ৪টার দিকে গোপন খবরের ভিত্তিতে ইদুলের  বসত বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে ৬টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।
 শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, এ ঘটনায় মঙ্গলবার বিকালে শিবগঞ্জ থানায় মামলা করার পর আসামীকে আদ্যালতে সোপর্দ করা হয়েছে। মোটরসাইকেল চোর চক্রের অন্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।