মাতারবাড়ীতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-০৯-২২ ২২:৪৩:৪৩
image

মহেশখালী (কক্সবাজার) 
দেশে সন্ত্রাস,নৈরাজ্য  ও   অস্থিতিশীলতা  সৃষ্টির  অপ চেষ্টার প্রতিবাদে মহেশখালীর মাতারবাড়ীতে বিক্ষোভ মিছিল  ও   সমাবেশ   করেছে  বিএনপি  ও এর অঙ্গ-সহযোগী   সংগঠনের   নেতাকর্মীরা।    মঙ্গলবার  (২২ সেপ্টেম্বর)আয়োজিত এ কর্মসূচিতে আওয়ামী লীগ ও তাদের কথিত  গুপ্ত  তৎপরতার মাধ্যমে দেশে অস্থিতি শীলতা  সৃষ্টির  অপচেষ্টার  অভিযোগ   তুলে প্রতিবাদ জানানো হয়।  কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের  সংসদ সদস্য  ও  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির  সদস্য  আলমগীর  মুহাম্মদ   মাহফুজ উল্লাহ ফরিদের  নির্দেশনায়   মাতারবাড়ী  ইউনিয়ন বিএনপি, যুবদল,  ছাত্রদল,   কৃষকদলসহ  সহযোগী  সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। রাজপথে বিএনপি ও সহযোগী   সংগঠনের   নেতাকর্মীরা  কর্মসূচিকে কেন্দ্র করে   মাতারবাড়ীতে    বিএনপি   ও     অঙ্গ-সহযোগী সংগঠনের  নেতাকর্মীদের  মধ্যে ব্যাপক উপস্থিতি দেখা যায়।   তাঁরা বিক্ষোভ  মিছিল   বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।   পরে সমাবেশে  মিলিত। হয়ে দেশের রাজনৈতিক  ও  সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান   জানান।  সমাবেশে   বক্তারা   বলেন, কোনো ধরনের   ষড়যন্ত্র, নৈরাজ্য,   সহিংসতা  কিংবা জনমনে আতঙ্ক  সৃষ্টি করে  দেশের  স্বাভাবিক পরিবেশ বিনষ্টের চেষ্টা মেনে নেওয়া হবে না। রাজনৈতিক কর্মসূচির নামে যাতে সাধারণ মানুষের   জানমাল  ও স্বাভাবিক জীবন যাত্রা   ব্যাহত   না   হয়, সে বিষয়েও তাঁরা গুরুত্বারোপ করেন।  বক্তারা আরও বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক   পরিবেশ   বজায়    রাখতে    রাজনৈতিক
দলগুলোর  দায়িত্বশীল  ভূমিকা পালন করা প্রয়োজন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের যেকোনো উসকানি বা গুজবের  বিষয়ে  সতর্ক  থাকার আহ্বান জানানো হয়।
গুরুত্বপূর্ণ  এলাকা মাতারবাড়ীতে রাজনৈতিক কর্মসূচি
মাতারবাড়ী   বর্তমানে   জাতীয়   অর্থনীতি ও জ্বালানি অবকাঠামোর দিক থেকে গুরুত্বপূর্ণ একটি এলাকা। 
বিদ্যুৎকেন্দ্র,গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন বড় প্রকল্পকে ঘিরে এ অঞ্চলের  গুরুত্ব ক্রমেই বাড়ছে। এমন একটি গুরুত্বপূর্ণ   এলাকায়   রাজনৈতিক   কর্মসূচিকে ঘিরে স্থানীয়   পর্যায়েও   ব্যাপক   আলোচনা   সৃষ্টি হয়েছে।
বিএনপি নেতাকর্মীদের দাবি, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই তাঁরা নিজেদের বক্তব্য তুলে ধরছেন। একই সঙ্গে  যেকোনো  ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা  প্রতিরোধে   নেতাকর্মীদের  সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
দলীয় কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানঃ-
মাতারবাড়ী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা    জানান,     দেশের     বর্তমান   রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় ও ঐক্যবদ্ধ   রাখার   পাশাপাশি জনগণের পাশে থাকার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।