মানিকগঞ্জে দস্যূতা মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-২২ ২১:৫৬:১২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলায় এসআরবি-৫ ব্যাটালিয়ন, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এবং এসআরবি-৪ ব্যাটালিয়নের মানিকগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে মানিকগঞ্জ সদর থানায় দায়ের একটি দস্যূতা মামলার সন্দেহভাজন আসামী মো.নাদিম(২০) নামে এক  যুবককে গ্রেপ্তার  হয়েছে। নাদিম গোমস্তাপুরের ফকিরবাড়ি গ্রামের  জিয়াউল হকের ছেলে।
মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ এ্সআরবি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ আগষ্ট মানিকগঞ্জ সদর থানার ভাড়ারিয়া ইউনিয়নের চরবলিরটেক গ্রামের পতিত পবন শীল নামে  একজন জুয়োলারী ব্যবসায়ী রাতে  দোকান বন্ধ করে বাড়ি যাবার সময় দস্যূতার শিকার হন। তাঁকে আঘাত করে  ৪  দূস্কৃতিকারী তাঁর সাথে থাকা ২ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের সোনা ও রুপার অলংকার এবং নগদ অর্থ কেড়ে নেয়।
এ ঘটনায় ব্যবসায়ীর ছেলে প্রবীর চন্দ্র শীল মানিকগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর অজ্ঞাতনামা আসামীরা আত্মগোপন করে পলাতক হন। মামলাটি অনান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্তের সাথে সাথে এসআরবিও ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারবাহিকতায়  সোমবার(২১ সেফ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোমস্তাপুর বাজার এলাকার একটি  খাবার দোকান থেকে গ্রেপ্তার হন  নাদিম। তাঁকে মামলার তদন্ত কর্মকর্তার নিকট সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।