যাবো আমি আকাশ নীলে
মেঘের রথে ভেসে,
মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে
শরৎ রাণীর দেশে।
দেখবো আমি শিশির কণা
দূর্বা ঘাসে ঘাসে,
শাপলা শালুক ফুটে আছে
নদীর বুকে হেসে।
হঠাৎ যদি পথ ভুলে যায়
দেখবো সবুজ ধান,
নদীর বুকে পালের নৌকা
শুনবো ভাটির গান।
দেখবো যখন কাশ ফুটেছে
নদীর পাড়টি ঘেষে,
শুভ্র মেঘের রথটি তখন
নামবে নিচে এসে।
শরৎ দেশের রূপের রাণী
রূপের স্বর্গবাসী
কাশের গুচ্ছ খোঁপায় গুজে
বলবো ভালোবাসি।