চাঁপাইনবাবগঞ্জে শিকলবন্দি টিয়া পাখি ব্যবহার করে বন্য টিয়া শিকার,২৩টি টিয়া উদ্ধার করে অবমক্ত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-২১ ২১:০৪:০৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়  অভিনব কৌশলে শিকলবন্দি টিয়া পাখির ডাক ব্যবহার করে বন্য টিয়া শিকারের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৩টি টিয়া উদ্ধার হয়েছে। তবে অভিযানকালে শিকারিরা পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার(২১ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত  গোপন খবরের ভিত্তিতে সুন্দরপুর ইউনিয়নের সুবাগ উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি আমবাগানের গহীনে অভিযান চালানো হয়। এ সময় শিকারিরা  আদালতের উপস্থিতি টের পেয়ে শিকার সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। উদ্ধার হয় শিকলবন্দি ৯টি ও শিকার করা ১৪টি টিয়া।
পরে উদ্ধার করা সকল টিয়া সদর উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন উপজেলা প্রশাসনের কর্মকর্তাদেও উপস্থিতিতে মুক্ত আকাশে অবমুক্ত করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী  এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট এবং সদর উপজেলা সহকারী কমিমনার (ভূমি)  একরামুল হক নাহিদ বলেন, শিকারিরা ৩ জন ছিলেন। কিন্ত তাঁরা অভিযান টের পেয়ে শিকার সরঞ্জাম এবং শিকারে ব্যহহৃত টিয়া ও শিকার করা টিয়া ফেলে পালিয়ে যান। অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জের সহকারী বন সংরক্ষক নাইমা আক্তার, সদর থানা পুলিমেল একটি টিম ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।