তৃতীয় ও শেষ খেলায় মিরপুরে আজ মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ক্রিকেট দল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৯-২৬ ০৯:৪৭:৩৪
image

তিন ম্যাচের ওয়ানডে ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ খেলায় মিরপুরে আজ মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ক্রিকেট দল। 
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর ২টায়।   
সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর, দ্বিতীয় ম্যাচটিতে সফরকারিদের কাছে হেরে যায় বাংলাদেশ। বিশ্বকাপ মিশন শুরুর আগে দলের শেষ একদিনের ক্রিকেট খেলায় জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। 
তৃতীয় ম্যাচে বাংলাদেশের তামিম ইকবাল ও লিটন দাসকে বিশ্রামে রাখা হয়েছে। এই খেলায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ ও তাসকিন আহমেদকে। 
এদিকে, শেষ ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সিরিজ জয়ী হওয়ার বিকল্প ভাবছে না নিউজিল্যান্ডও।