তা ছ লি মা হো সা ই ন

  • নিঃশব্দ কৃতজ্ঞতায়
  • ২০২৬-০৯-২১ ১২:৪২:৪৬
image

মানুষকে দেখে যতটা বোঝা যায়,
তার চেয়েও বেশি কিছু থেকে যায় অচেনা।

হাসির আড়ালে লুকিয়ে থাকে
কত অপ্রকাশিত ঋতু,
স্বাভাবিক কথার ভেতরও
জমে থাকতে পারে অনুচ্চারিত অনেক কথা।

বাহ্যিক স্বাভাবিকতা সবসময়
ভেতরের সত্যের আয়না নয়।
কিছু অনুভব শব্দ খোঁজে না,
কিছু গল্প প্রকাশ পেতে চায় না,
তবু তারা মানুষের ভেতর
নিঃশব্দে নিজেদের অর্থ লিখে যায়।

তাই কাউকে দেখে
তার সম্পূর্ণ গল্প ভেবে নেওয়া ঠিক নয়।
মানুষকে বুঝতে হলে
শুধু চোখের দেখা যথেষ্ট নয়,
কখনো কখনো অনুভবের আরও গভীরে
নেমে যেতে হয়।

আছি ভালো। আছি বর্তমানে। আছি সত্যে।
আছি স্রষ্টার সাথে—নিঃশব্দ কৃতজ্ঞতায়।