বললে, "তুমি ভালো নেই"।
কি হয়েছে? কি হয়েছে তোমার ??
হাজার বার জিজ্ঞেস করেও উত্তর পেলাম না---
আধা-কথা বলাটা তোমার চিরদিনের অভ্যেস।
এটা যে হৃদয়টাকে কতটা তোলপাড় করে...
তা তুমি কোনদিনই বুঝলে না।
আচ্ছা, আজ এই মূহুর্তে কি মনে পড়ছে আমার কথা?
সেই আমি...সেই ভালোবাসা....
খুনসুটি,.....মান- অভিমান....
যার বিবর্ণ জীবনটা তুমি এক তুড়িতেই দিয়েছিলে রঙিন করে।
তিল তিল করে শিখিয়েছিলে কিভাবে ভালোবাসতে হয়,
মনে পড়ে?
জানি, আজ সবই স্মৃতি....
জানো তো- স্মৃতির জানালা কখনো বন্ধ করা যায় না।
এর অস্তিত্ব থাকে আমৃত্যু।
কপাট বন্ধ করে দেবে ঠিকই -
তারা উঁকি মারবেই জানালা দিয়ে....।
আমার কোনো স্মৃতি কি আর আছে তোমার কাছে?
কিছু কবিতা....
হয়তো সেগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে-
উড়িয়ে দিয়েছো কোনো কালবোশেখী ঝড়ে।
হয়তো লেলিহান অগ্নিকুন্ডে দিয়েছো বিসর্জন।
তোমারি কারণে আজ আমি বহু দূরে।
আজ আর চাওয়ার কিছুই নেই....
শুধু চাই....
তুমি খুব ভালো থাকো......
তুমি আমার গোপন প্রিয় হয়েই বেঁচে থেকো।