সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • নাজমুল হাসান :
  • ২০২৬-০৯-১৯ ২২:৪৩:২৩
image

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য-০২ শিরীন সুলতানা এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবীউল্লাহ নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি।
​অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য রাখেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা।
আলোচনা সভা শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ এবং বিশেষ সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।