এনটিভি অনলাইন রিপোর্টার তোফাজ্জেল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৯-১৯ ২২:৩২:৩৭
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ এনটিভি অনলাইনের রিপোর্টার শেখ তোফাজ্জেল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল পেশাগত দায়িত্বে সংবাদ সংগ্রহের কাজে বের হলে তিনি হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করেন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রæত ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা কার্যক্রম চলছে।  
সাংবাদিক তোফাজ্জেল হোসেনের দ্রæত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য তার পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে দেশবাসী এবং শুভাকাক্সক্ষীদের নিকট বিশেষ দোয়া কামনা করা হয়েছে। 
এ দিকে সাংবাদিক তোফাজ্জেল হোসেনের দ্রæত সুস্থতা কামনা করেছেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন, সাধারণ সম্পাদক হাফেজ আহমেদ সরকার সহ সাংবাদিক ইউনিটি’র সকল সদস্যবৃন্দ।