ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর খানজাহান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) হঠাৎ তীব্র অসুস্থতা বোধ করলে স্বজনরা তাঁকে খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে সকল পরীক্ষা নিরীক্ষা শেষে তাঁর ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসকদের পরামর্শে তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে বিশেষ দোয়া কামনা করা হয়েছে।
এদিকে জামায়াত নেতার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে তাঁকে দেখতে যান খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক ফুলতলা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আঃ আলিম মোল্লা, খানজাহান আলী থানা সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন এবং ৯ নং ওয়ার্ড সভাপতি আঃ খালেকসহ নেতৃবৃন্দ। দলীয় নেতাকর্মীরা হাসপাতালে উপস্থিত হয়ে তাঁর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ হাসপাতালে তাঁর শয্যাপাশে বসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাঁর দ্রæত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করেন।