কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা,বসুরহাট পৌরসভা ও সরকারী কলেজ ছাত্রদল।
শনিবার দুপুর ১২ টার সময় বসুরহাট বাজারের একটি কনভেনশন হলে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসেন মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে ও সদস্য সচিব নুর উদ্দিন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ(চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।
বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল,সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান।
বক্তব্য রাখেন নোয়াখালী জেলা মহিলা দলেন উপদেষ্টা জোৎস্নারা বেগম, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাসার,বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সদস্য সচিব আবদুল্যাহ আল মামুন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মফিজ উদ্দিন,সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলামের পুত্র যোবায়ের হোসেন ফারুক,নোয়াখালী সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফাতুল ইসলাম নাদিম,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজ আজমির, পৌরসভার ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন সাইফুল, সদস্য সচিব মেহেদী হাসান, কোম্পানীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম সাইমুন,সাধারণ সম্পাদক অরুপ মজুমদার প্রমূখ।