অদ্য ১৭ সেপ্টেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলে আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা প্রিয় নবী মুহাম্মদ (দ.) বিষয়ক মোটিভেশন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলের হেড অব টেকনিক্যাল মেরিনা জাহান।
অনুষ্ঠানের প্রধান আলোচক ও মোটিভেশনাল বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলোর দিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ নুর হুসাইন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। সত্যবাদিতা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শ জীবন গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের সবসময় সত্য কথা বলা, সৎ ও নৈতিক জীবনযাপন এবং মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এ সময় তিনি বর্তমান সময়ে মোবাইল ফোনের ইতিবাচক ব্যবহারের পাশাপাশি এর বিভিন্ন নেতিবাচক দিক নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করার পাশাপাশি অসচেতন ব্যবহারে শিক্ষার্থীদের পড়াশোনা, সময় ব্যবস্থাপনা ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর দিশা ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার লতিফা মোহাম্মদ। তিনি শিক্ষার্থীদের মাঝে প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসেপ পাহাড়তলি টেকনিক্যাল হেড জনাব শামসুল আলম এবং ইন্সট্রাক্টর জনাব শামসুল আলমসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সঞ্চালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন জনাব আসিফ মাহমুদ, ফাহিম, আবু রাশেদ প্রমুখ।