মহেশখালীতে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-০৯-১৭ ১৫:৩০:৩০
image

মহেশখালী (কক্সবাজার)
মহেশখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা  সমন্বয়  সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬)উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত   পৃথক    দুই     সভায়    উপজেলার  সার্বিক আইনশৃঙ্খলা    পরিস্থিতি,    জননিরাপত্তা,    মাদক ও অপরাধ   নিয়ন্ত্রণ,   সরকারি   সেবার মানোন্নয়ন এবং চলমান   উন্নয়ন   কার্যক্রম  নিয়ে  বিস্তারিত আলোচনা করা হয়। 
সভায় জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ   করা    হয়েছে।  মহেশখালী   উপজেলা  নির্বাহী কর্মকর্তা   ইমরান   মাহমুদ     ডালিমের    সভাপতিত্বে অনুষ্ঠিত   সভায়   প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা    রক্ষাকারী    বাহিনীর   প্রতিনিধি, জন প্রতিনিধি  এবং  সংশ্লিষ্ট  কমিটির  সদস্যরা অংশ নেন।
সভায়  উপজেলার  সামগ্রিক  আইনশৃঙ্খলা  পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি  অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, জনসাধারণের  নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে  অপরাধ  প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া   উপজেলা   সমন্বয়  সভায়  বিভিন্ন সরকারি দপ্তরের চলমান  কার্যক্রম, উন্নয়ন  প্রকল্পের অগ্রগতি, সরকারি   সেবা    প্রদান   এবং    প্রকল্প   বাস্তবায়নে আন্তঃদপ্তর সমন্বয়ের  প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।   জনগণের   প্রত্যাশা   অনুযায়ী   সরকারি সেবা নিশ্চিত   করতে   সংশ্লিষ্ট  কর্মকর্তাদের দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বলা হয়,মহেশখালীর ভৌগোলিক ওঅর্থনৈতিক গুরুত্ব   বিবেচনায়    রেখে   আইনশৃঙ্খলা    পরিস্থিতি স্বাভাবিক   রাখা   এবং    উন্নয়ন   কর্মকাণ্ডের  সুফল জনগণের   কাছে   পৌঁছে   দেওয়া  জরুরি। এ ক্ষেত্রে প্রশাসন,   পুলিশ,   জনপ্রতিনিধি, সরকারি দপ্তর এবং স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
সভাপতির  বক্তব্যে  ইউএনও  ইমরান  মাহমুদ ডালিম জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের ওপর জোর দেন।   একই   সঙ্গে   সভায় গৃহীত সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম নিয়মিতভাবে   তদারকির   বিষয়ে  গুরুত্ব দেওয়া হয়।
প্রশাসনের   সংশ্লিষ্টরা  মনে  করছেন, নিয়মিত সমন্বয় সভার মাধ্যমে  মাঠপর্যায়ের  সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ  নেওয়া  হলে সরকারি সেবার মান বাড়ানোর পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমে আরও গতি আসবে।
১৭ সেপ্টেম্বরের সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন কতটা কার্যকরভাবে হচ্ছে, তা পরবর্তী সমন্বয় সভায় পর্যালোচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।