চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বরগুনায় নব-গঠিত কার্যকরী পরিষদ

  • এম আর অভি,
  • ২০২৬-০৯-১৪ ২১:২৭:৫২
image

বরগুনা প্রতিনিধি: বরগুনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের মাধ্যমে ২০২৬ -২০২৮ মেয়াদে কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বরগুনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব-গঠিত কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হলেন জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা মোল্লা ট্রেডার্স এর মালিক মোঃ নজরুল ইসলাম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মেসার্স কামাল এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি মেসার্স বৈশাখী এন্টারপ্রাইজ এর মালিক আতাউর রহমান বাবুল, পরিচালক ,মেসার্স আজাদ ট্রেডার্স এর স্বত্তাধিকারী মোঃ আবুল কালাম আজাদ, পরিচালক , আল আমীন পোল্ট্রি ফিড এর স্বত্তাধিকারী মোঃ আবদুল আলীম খান, পরিচালক , জান্নাত এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী মোঃ সাইদুর রহমান সজীব, পরিচালক , কে,কে এন্টারপ্রাইজ এর মালিক জালাল উদ্দিন কাজল, পরিচালক , নিউ অন্তরঙ্গ শাড়ী বিতান এর স্বত্তাধিকারী লিটন চন্দ্র দেবনাথ, পরিচালক ,মেসার্স বাহার স্টোর এর মালিক আবুল হোসেন, পরিচালক , মেসার্স মোস্তাফিজুর রহমান এর স্বত্তাধিকারী মোঃ মোস্তাফিজুর রহমান, মেসার্স মমতাজ ট্রেডার্স এর মালিক মোঃ মাহবুবুর রহমান, পরিচালক , মেসার্স এস এম নাসির উদ্দিন ইলেকট্রনিক্স এর স্বত্তাধিকারী সুবেদার মেজর অব আলহাজ্ব এস এম শরাফ উদ্দিন সানু সিকদার। এ বছরের ৩০ আগষ্ট অর্ডিনারি ও এ্যাসোসিয়েট গ্রুপের নির্বাচনের মধ্য দিয়ে এই ১২ জন সদস্য কার্যকরী পরিষদের সদস্য পদে বিজয়ী হন । পরে গত ৭ সেপ্টেম্বর নির্বাচিত সদস্যরা শপথের মাধ্যমে তাদের দায়িত্ব গ্রহণ করেন।।