অসুস্থ খোকন শেখকে দেখতে গেলেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৯-১৪ ২০:০৯:২২
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনার ফুলতলা উপজেলার গিলাতলা ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মতলেব শেখের পুত্র খোকন শেখ হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ৩টায় অসুস্থ খোকন শেখকে দেখতে তাঁর গিলাতলার বাসভবনে যান জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু।
পরিদর্শনকালে তিনি অসুস্থ খোকন শেখের পাশে কিছু সময় কাটান, তাঁর শারীরিক ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। একই সাথে তিনি খোকন শেখের দ্রæত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
এ সময় জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাথে আরও উপস্থিত ছিলেন শেখ আহসান কবীর পলাশ, শেখ সোহেল আজম, শেখ আসাদুর রহমান, রাজু আহমেদ সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ।