স্বা তী

  • তৃষ্ণা
  • ২০২৬-০৯-১২ ১২:২৮:২৮
image

তোমার কাছে এলেই
মনে হয় --
এক পশলা বৃষ্টি চাই,
একটু নীরবতা, 
একটু খানি তোমার কাছে থাকা।
তোমার ভালবাসার মায়া
যেন তপ্ত দুপুরে 
এক মুঠো মেঘের ছায়া।
তুমি  যেন দূরের সেই নদী
যাকে ছুঁতে ইচ্ছে করে 
অথচ তীরের সমস্ত বাঁধন 
আমাকে থামিয়ে রাখে!
তুমি জল নও!
তুমি, সেই  অদ্ভুত তৃষ্ণা 
যাকে যত ভালবাসি
ততই আরও কাছে পেতে
ইচ্ছে করে, ভী...ষন ইচ্ছে 
করে।।