গনতন্ত্রের মুক্তি, বেগম জিয়ার চিকিৎসা, সরকার পতনের জন্য বিএনপির মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • অনন্ত সেলিম 
  • ২০২৩-০৯-২৫ ০৭:৩১:৩৫
image
বগুড় জেলা প্রতিনিধিঃ গনতন্ত্রের মুক্তি, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, গনতন্ত্রের মাধ্যমে ভোটাধিকার পুণরুদ্ধারের দাবীতে সারাদেশের ন্যায় বগুড়াতে কঠিন বৃষ্টিকে উপেক্ষা করে জেলা বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা  বগুড়ায় বিক্ষোভ  মিছিল করেছে। উক্ত মিছিলে বগুড়া জেলা বিএনপি, জেলা যুবদল,সেচ্ছাসেবক দল,কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠন এর নেতারা অংশ গ্রহন করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত আকারে  তাদের দেওয়া বক্তব্যে  বক্তারা বলেন, ‘আজ বাংলাদেশে ঝড় শুরু হয়েছে,এই ঝড়কে থামাতে পারবেনা বর্তমান সরকার ।  আজকে বাংলাদেশে গণতন্ত্রের সংকট, ন্যায় বিচারের সংকট। এই মহুত্তে  সবাই কে ঝাপিয়ে পড়তে হবে ঠিক আজকের এই বৃষ্টিকে উপেক্ষা করে মিছিল করার মত করে। দীর্ঘ  পনেরো বছরে এই সরকার এমন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তাতে মানুষ দিশেহারা। এই গণতন্ত্রহীন সরকারের অপসারন করা দরকার। গণতন্ত্র আজ অনুপস্থিত যে কারণে আজ জনগণের মনে স্বস্তি নেই দ্রবমূল্যের উর্ধগতির কারনে কারো মনে শান্তি নেই। রাতের আঁধারে ভোট  আর করতে দেওয়া হবে না এই সরকারকে আবারও সেরকম নির্বাচনের পায়তারা করছে বলে জানান বক্তারা। তারা আরো বলেন তত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন করতে হবে,  বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে করতে দিতে হবে জনগণের স্বার্থে এই সরকারের পদত্যাগ দাবি কামনা করে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।