শিরোমণি পূর্বপাড়া মসজিদে ১ লক্ষ টাকার অনুদান প্রদান করলেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৯-১১ ২২:১৪:৫৩
image

ফুলবাড়ী গেট প্রতিনিধি ঃ খুলনার ফুলতলা উপজেলার শিরোমণি ৭ নং ওয়ার্ডের পূর্বপাড়া মসজিদুল আকসা জামে মসজিদে ১ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে সামাজিক ও জনকল্যাণমূলক সংস্থা ‘জবেদা কাদের ফাউন্ডেশন’।
 শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু এই অনুদানের চেক প্রদান করেন।
চেকটি গ্রহণ করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খান মেহেদী হাসান সাগর, সাধারণ সম্পাদক খন্দকার খলিলুর রহমান এবং মসজিদের সম্মানিত খতিব। এ সময় কমিটির অন্যান্য সদস্য ও এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য জবেদা কাদের ফাউন্ডেশনের এই সময়োপযোগী আর্থিক সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন, মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা। এ সময় উপস্থিত সকলে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টুর এই মানবিক ও ধর্মীয় উদ্যোগের প্রতি শুভকামনা ও আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করেন।
নামাজ শেষে জবেদা কাদের ফাউন্ডেশনের সমৃদ্ধি এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু ও তাঁর মরহুম পিতা-মাতার রুহের মাগফেরাত ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।