কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে,আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন,সাবেক ছাত্রনেতা ও আমেরিকান প্রবাসী নুরুল ইসলাম বাবু, চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল্লাহ আল মামুন সুমন, সমাজ সেবক ও আইনজীবী নুর উদ্দিন নুর্মিন, সৌদি আরব প্রবাসী আবদুর রহিমের সার্বিক সহযোগিতায় অভিভাবক সমাবেশ,মাসিক মূল্যায়ন পরীক্ষার পুরস্কার বিতরণ ও সিসিটিভি ক্যামেরার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম হারুনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শহীদ উল্যাহ খোকনের সঞ্চালনায়
অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনসারী,
চরপার্বতী ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক মিলন, হাজারীহাট আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ শাহজাহান,
আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোহাম্মদ জাফর উল্যাহ,ডাঃ তৌহিদুর রহমান শাকিল, হাজারীহাট স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি এডভোকেট এনামুল হক খোকন, সাবেক ছাত্রনেতা ও আমেরিকান প্রবাসী নুরুল ইসলাম বাবু,চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল্লাহ আল মামুন সুমন,সমাজ সেবক নুর উদ্দিন নুর্মিন,চরপার্বতী ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আব্দুল্লাহ,সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি কাওছার আলম বায়তুল,চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মাসুম, ,সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম তাসলিমা আবেদা,আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুবন্ধু মজুমদার প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাসিক মূল্যায়ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিদ্যালয়ের নিরাপত্তা ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণের জন্য স্থাপিত সিসিটিভি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।