নি র ঞ্জ ন চ ন্দ্র সূ ত্র ধ র

  • কৃতঘ্ন
  • ২০২৬-০৯-১১ ০৯:১২:৪৮
image

উপকারীর উপকার স্বীকার করে
সে হয় কৃতজ্ঞ,
উপকারীর অপকার করে উল্টে
হয় যে কৃতঘ্ন।
কৃতজ্ঞ না কৃতঘ্ন তুমি
ভেবে দেখো নিজে,
স্কুল কলেজ পড়ে বলোনা
শিখেছো কি যে?
জমি উর্বর বীজ অনুর্বর
ফসল হয় দুর্বল,
বীজ উৎকৃষ্ট জমি নিকৃষ্ট
তাতেও অনেক কুফল।
দুটোই ভালো দুটোই খারাপ
ফলনও ভালো মন্দ,
চোখের সম্মুখেই দৃষ্টান্ত দেখো
করোনা আর দ্বন্ধ।
গোবরে তবে ফোঁটে লোকে
কেন বলে পদ্ম?
ভাগ্যে মিলে লাখে হয়তো-বা
সচরাচর নয় সদ্য।
পিতা মাতার রক্তের ধারা
সন্তানে বহে সত্য,
চিরায়িত নিয়মে উঠে সূর্য
দেখো পূর্বে নিত্য।