দেখার অবিরল বাসনায় পিঙ্গল আকাশও অঝোরে বৃষ্টি ঝরায়
পোড়ামনে বেধুম পোড়ায় নয়ন তারায় ভীষম খায় অন্তর জুড়ায়।
জটিল প্রেমে পুরোদমে এই সময়ে স্বপ্ন পাড়ায় স্বর্গ মাড়ায়
জীবন ধারায় ছন্দ জড়ায় উদাস পথিক তাই তো হৃদয় হারায়।
শালিক পাখি জোড়ায় জোড়ায় পাখা মেলে মন বলাকায়,
এই শরতে কাশ ফুলের পরতে পরতে কোমলতার ছোঁয়ায়
মনের দামে প্রেমের নামে বিপুল নিলামে কত স্বপ্ন পোড়ায়!
মন পিঞ্জর উচাটন এই ক্ষণ চক্ষু বুঝে সুজন মাঝি পা বাড়ায়
ধ্যানে জ্ঞানে সাধ ও সাধনায় জীবনে মরণের ওপারে দাঁড়ায়,
অবাধ্য ইচ্ছায় উজার উড়াল প্ঙ্খী কলকাঠি আপনি নাড়ায়।
উত্তাল সমুদ্রের বুকে অবাদে খেলা করে রাশি রাশি ঢেউ
হৃদয়সাগরে দখলদারিত্বে মনমানসী ছাড়া আর নেই কেউ!