চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে কবরস্থানের ১৪০টি মেহগনি গাছের চারা কেটে ফেলেছে দূর্বৃত্তরা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৯-১০ ২১:৩৯:৩৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রাতের অন্ধকারে একটি কবরস্থানের ১৪০টি মেহগনি গাছের চারা কেটে ফেলেছে অজ্ঞাত দূবৃত্তরা। এ ঘটনায় কবরস্থান কমিটি শিবগঞ্জ থানায় অভিযোগ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে,গত বুধবার(৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে  শ্যামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আজগবি কেন্দ্রীয় গোরস্থানে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। সূত্রটি আরও জানায়, গোরস্থানের গাছ লাগানো ওই স্থান আগে ফাঁকা ছিল। স্থানীয় কিশোর-তরুনরা সেখানে খেলাধুলো করত। গাছ লাগানোর ফলে ওইস্থানে খেলা বন্ধ হয়ে যায়। ফলে  অনেকরে সন্দেহের তীর ওই কিশোর-তরুদের প্রতি।
গোরস্থান কমিটি সভাপতি মোবিন মিয়া বলেন, ২০১৫ সালে প্রতিষ্ঠিত গোরস্থানের উন্নয়নকল্পে ৩ মাস আগে গোরস্থানের ফাঁকা ওই স্থানে ১৮০টি মেহগনি চারা রোপণ করা হয়।  সোয়া ৫বিঘা গোরস্থানের অব্যবহৃত ওই স্থানটিতে পূর্বে তাফসির মাহফিল ও জানাজা পড়ানো হত। এছাড়া স্থানীয় কিশোর-তরুনরা সেখানে খেলাধুলো করত। গাছ লাগানোর ফলে ওই স্থানে ওই সকল কর্মকান্ড বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অনুসন্ধান ছলছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানান কমিটির সভাপতি।
সংম্লিস্ট ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িদের শানক্ত করতে চেষ্টা করা হচ্ছে।  গোরস্থানটি নেট দিয়ে ঘেরা বলেও জানান তিনি। পূর্বে ওই স্থানে স্থানীয় কিশোর-তরুনরা খেলাধুলো করত বলেও জানান তিনি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তবে জড়িত কাউকে শনাক্ত করতে পারে নি স্থানীয়রা। ঘটনা তদন্তে একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান ওসি।