জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৯-০৯ ০৯:৩৯:৩৯
image

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এর মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল বৈশ্বিক বহুপাক্ষিক ফোরটির সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন তিনি।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ড. খলিলুর রহমান শপথ নেন।
শপথ গ্রহণের পর একই দিন দিবাগত রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম পূর্ণাঙ্গ সভায় সভাপতিত্ব করবেন তিনি। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের কার্যক্রম।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আগামী এক বছর ড. খলিলুর রহমান বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ও বহুপাক্ষিক সহযোগিতার প্রক্রিয়ায় নেতৃত্ব দেবেন।
বাংলাদেশের একজন পররাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ফোরামের সভাপতির দায়িত্ব গ্রহণ দেশের কূটনৈতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

জাতিসংঘ, খলিলুর রহমান, নিউইয়র্ক