সৈ য় দা রা জি য়া সু ল তা না (শিম্মা)

  • আপনার প্রতিপক্ষায়
  • ২০২৬-০৯-০৯ ০৯:০২:২৩
image

আমার রাত নামে, জানালার পাশে, 
চুপচাপ বসে থাকি  আপনার জন্য ----
শহরের সব আলো জ্বলে, 
আমার ঘরটা অন্ধকার লাগে। 

আপনি নেই বলে 
বৃষ্টির শব্দও আজকাল কেমন  একা একা লাগে, 
মনে হয় প্রতিটি ফোঁটায় আপনার নাম লেখা আছে --
তারা আপনার নাম ধরে কাঁদে। 

যে পথে আমি আপনি পাশাপাশি  হেঁটেছিলাম, 
সেই পথ আজও আছে --
শুধুই আমার পাশে হাঁটার মানুষটি আমার কাছে নেই,, 
তাই পথটাও  যেন পথ হারিয়েছে। 

কত কথা জমা আছে আমার এই বুকে, 
কাউকে বলা হয় না আর। 
আপনাকে ডাকতে গিয়েও  থেমে যাই আমার মন --
দূরত্ব যে এখন  
আমাদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। 

তবুও অদ্ভুতভাবে 
আপনাকে মনে পড়ে আমার। 
ভালোবাসা কি এমনই হয় ----
মানুষ চলে যায়, 
কিন্তু রেখে যাওয়া শূন্যতা 
কোথাও যায় না। 

যদি কোনদিন হঠাৎ, 
আমার কথা আপনার পড়ে  মনে, 
তবে কি ফিরে আসবেন আমার কাছে?  
শুধু একবার আকাশের দিকে তাকিয়েন। 

আমি হয়তো সেখানেই থাকবো , 
একটা নিঃশব্দ তারার মতো --
আপনার থেকে অনেক দূরে,
তবুও সারাজীবন 
আপনাকে ভালোবেসে প্রতীক্ষা করব।