কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৯-০৯ ০৮:৫১:১৮
image

কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি। "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে উক্ত বিদসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনিষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিদার হোসেন, আইসিটি কর্মকর্তা তনিম রহমান, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অঃদাঃ) নিজাম উদ্দিন প্রমূখ।