কিশোরগঞ্জে দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৬-০৯-০৫ ২০:৫১:৫৮
image
কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ দলিল লেখক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ আলমগীর হোসেন সিটি হল রুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ জালাল উদ্দিন। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ শরিফুল মাহমুদ শোয়েব, ও দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন মহিউদ্দিন বাবুল। অনুষ্ঠানে সঞ্চালনা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. ফুরকান উদ্দিন খান মানিক। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করানো হয় এবং তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় কিশোরগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা দলিল লেখক সমিতির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দলিল লেখকদের পেশাগত মর্যাদা রক্ষা, সেবাগ্রহীতাদের দুর্ভোগ লাঘব এবং সমিতির ঐক্য সুদৃঢ় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। শপথ বাক্য পাঠ করান জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা। এ সময় বিশেষ অতিথি ফরিদুল ইসলাম বাহাদুর, শামছুল করিম লিটন,রিয়াদ হোসেন,মো.খালেক মোশারফ লিটন,মো. কামরুল ইসলাম বাবু, মো. নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় নব নির্বাচিত সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।