পঞ্চগড়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার
- জাকির হোসেন পিংকু
-
২০২৬-০৯-০৫ ১৯:৪৪:৫১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া থানায় ২০১৩ সালে দায়েরকৃত একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ১০ বছর যাব্ৎ পলাতক আসামী সাইদুল ইসলাম (৫০) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গোপন খবরের ভিত্তিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের গোটাপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে সাইদুলকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
সদর থানার অফিসার আনিচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা সাইদুলের বিরুদ্ধে ২০১৩ সালের ২৪ আগষ্ট পঞ্চগড়ে নারী ও শিশু নির্যতণ দমন আইনে ধর্ষণ মামলা হবার পর জামিন নিয়ে তিনি ২০১৬ সাল থেকে পলাতক হন। ২০২২ সালের ২৩ আগষ্ট তাঁর অনুপস্থিতে পঞ্চগড়ের নারী ও শিশু নির্যতণ দমন ট্রাইবুনাল তাঁকে যাবজ্জীবন কারাদন্ড, সেই সাথে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডে দন্ডিত করেন।
আসামীকে জিজ্ঞসাবাদের বরাতে ওসি আরও বলেন, পেশায় রাজমিস্ত্রী সাইদুল ২০১৬ সাল থেকে ১০ বছর ভারতের কেরালায় পালিয়ে ছিলেন। বাড়ি আসার পর বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তাঁকে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়। শুক্রবার(৪ সেপ্টেম্বর) দুপুরে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।