চাঁপাইনবাবঞ্জে পদ্মায় ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু
- জাকির হোসেন পিংকু
-
২০২৬-০৯-০৪ ২১:২৩:০২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মায় ডুবে সোহান আলী(১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উজিরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর উজিরপুর খাড়োগ্রাম সাত্তার মোড় এলাকার মো.সেলিমের ছেলে ও স্থানীয় হাউসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির অদুরে পদ্মা নদীর ঘাটে সমবয়সীদের সাথে গোসলে নেমে ডুবে যায় সোহান। ঘটনা টের পেয়ে স্থানীয়রা তকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘঁনায় থানায় টি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।