মো শা হে দ চৌ ধু রী

  • কবি ফিরে এলে
  • ২০২৬-০৯-০৪ ১৩:৫৪:৩৭
image

কবি ফিরে এলে বসন্ত আসে ফুল ফোটে চাঁদ হাসে
পলাশ কৃষ্ণচূড়ায় রঙিন হয়ে ওঠে পৃথিবী
নদীও মুখর হয় কলতানে গানের আভাসে।

কবি ফিরে এলে চাপাকান্না পাতার মর্মরে
নিকানো উঠোনে দীপ জ্বলে অকাতরে
টুপটাপ শিশির ঝরে ভোরের দূর্বা ঘাসে। 

কবি ফিরে এলে ঘরে ফেরে ফসলের ঘ্রাণ
স্থবির সময় নড়ে চড়ে বসে,
চোখে জন্ম নেয় নতুন স্বপ্ন
পাথুরে রুক্ষ ভূমি হয় সিক্ত সুজলা রসে।

কবি ফিরে এলে মানুষ আবার মানুষ হতে শেখে,
আর পৃথিবী বাঁচে বিশ্বাসে একবুক ভালোবাসা রেখে।