তুমি ঝরে যাওয়া ফুল
সময়ের ভুল,
তুমি প্রেমের মাশুল।।
তুমি নিভে যাওয়া তারা
ক্ষণিকের ধারা,
তুমি ভেঙে যাওয়া কূল।।
তুমি ঝোড়ো হাওয়া পাখি
ছলে ভরা আঁখি,
তুমি বুকে বেঁধা শূল।।
তুমি কাঁটা ঘেরা শয্যা
কলঙ্ক, লাজ-লজ্জা,
তুমি বিষবৃক্ষ মূল।।
তুমি আলেয়ার আলো
মরণের কালো,
তুমি যন্ত্রণার উসুল।।
তুমি না পাওয়া বেদনা
তবুও প্রেম সাধনা,
তুমি তুলনায় অতুল।।