ল তি ফা জা হা ন

  • হারানো শৈশব
  • ২০২৬-০৯-০৪ ১০:৫২:২৭
image

সেই ছোট্টবেলার কথা 
মনে পড়ে যায়, কখনো সখনো---
সেই লালমাই পাহাড়ের নীচে 
বন বাংলোতে বেড়ে ওঠা,
সামনে বারান্দা, তারও নীচে সিঁড়ি দিয়ে নেমে 
ছোট বাগানে ফুটে থাকা 
গোলাপ, বেলী, জুঁই, টগর, 
বাড়ির সামনে দিয়ে চলাচলের রাস্তা, 
তার ওপারে লালমাই পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে, 
এই তো সেদিন মনে হয়, 
চার বছরের ছোট্ট আমি 
বড়দের হাত ধরে লালমাই 
পাহাড়ে বেড়াতে যাওয়া, 
মনে আছে, ঐ পাহাড়ে ছোট ছোট কাঁটাযুক্ত গাছে 
ছোট্ট পাকা মিষ্টি ফল ছিল, 
যার নাম ছিল 'মন গোটা।' 
তারপর ঘুরে ফিরে বাসায় 
ফিরে আসা।
সন্ধ্যায় ছড়া ও ছবির বই নিয়ে 
আম্মার সাথে পড়তে বসা।  
আয়রে আয় টিয়ে, কিংবা 
ছড়া গান 'ময়নার মা ময়নামতি, ময়না তোমার কই!' 

আম্মার রান্না করা খিচুড়ি, 
খুব মজা হতো, আমি সেই 
স্বাদ আর পাই না।
হায়! আমার হারিয়ে যাওয়া 
সেই দিনগুলি আর ফিরে আসবেনা কোনোদিন। 
সেই লালমাই, সেই পাহাড়ের নীচে আমাদের 
বনবাংলো। 
সবার সাথে পাহাড়ে বেড়াতে যাওয়া, ছোট্ট মিষ্টি পাহাড়ি ফল ছিঁড়ে 
খাওয়া, 
বাসার সামনে ছোট্ট বাগানে নানান রকমারী ফুল। 
সামনে চলাচলের রাস্তা।।