সেই সন্ধ্যায় আধখানা চাঁদ
আলোয় ভাসছিলো নদীর জলে
একাকী মেয়ে তুমি ডুবছিলে
ভাসছিলে ভরা জোছনায়।
নদীজল ঢেউ হয়ে দুলছিল
মনের ভেতর কষ্টের ফুল ছিল
বাতাসে মেঘগুলো উড়ছিল
অপেক্ষায় বৃষ্টির সুর ছিল ।
চাইছিলে তুমি বৃষ্টিরা ছুঁয়ে যাক
তোমায় সেই রুপালি জোছনায়,
অথচ বৃষ্টিরা ছুঁয়ে যাবে যখন
জোছনার আলো হারাবে তখন।
সেই আঁধারে একাকী তুমি
রইবে নিশ্চুপ গহন গোপন ।
নিজের ভেতর একাকী তুমি
চাঁদের আলোয় ভাবছো কে আমি ।